ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

নাটোর প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, ১১:৩৪আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১১:৪৩

নাটোর নাটোরের গুরুদাসপুর উপজেলায় গ্রাহকদের টাকা নিয়ে ফেরার পথে ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে গুরুদাসপুর থানায় মামলা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ভুক্তভোগী নিজেই মামলাটি দায়ের করেন। আহত কর্মকর্তা জহুরুল ইসলামকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলায় বাদী দাবি উল্লেখ করেন, তিনি ব্র্যাক ব্যাংকের চাঁচকৈড় শাখার কর্মকর্তা। মঙ্গলবার দুপুরে তিনি তার সহকর্মী মুক্তার হোসেনকে নিয়ে মাঠ থেকে কিস্তির ছয় লাখ টাকা সংগ্রহ করে অফিসে ফিরছিলেন। পথে আনন্দনগর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা জহুরুল ইসলামকে ছুরিকাঘাত করে ও কুপিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় জহুরুল ইসলামের সহকর্মী মুক্তার হোসেনও আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় লোকজন বিকাল সাড়ে ৪টার দিকে জহুরুল ইসলামকে  প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এসআই শহিদুল ইসলাম জানান, ‘মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে রাতভর পুলিশের অভিযান চলেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।’

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম জানান, দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারর ও টাকাগুলো উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

/এফএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের