জামালপুরের মাদারগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ১

জামালপুর প্রতিনিধি
২২ আগস্ট ২০১৯, ২২:৪৯আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২২:৫১

জামালপুরের মাদারগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ১ জামালপুরের মাদারগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে রিপন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন আরও তিনজন।  বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয় নিশ্চিত করেছেন।

রিপন মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের বাকুরচর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

এ দুর্ঘটনায় আহতরা হলেন– বিনা (৪৫), শহিদুল্লাহ (৩৪) ও  শাহ আলম (৪০)। তাদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, উপজেলার কড়ুইচুড়া ইউনিয়নের ভেলামারী এলাকায় জামালপুরগামী যাত্রীবাহী সিএনজিটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির পিকআপের সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী রিপন ঘটনাস্থলেই নিহত হন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের