নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৯, ০০:০৩আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০০:০৭

গ্রেফতারকৃতরা মরিয়ম ও নুরু নবী নারায়ণগঞ্জ সদর মডেল থানার হাজীগঞ্জ ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ২ হাজার ৮শ’ ৪০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার (২৪ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো– মোছা. মরিয়ম (৩৫) ও নুরু নবী (৪৫)।

র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত স্বামী-স্ত্রী তারা পরস্পর যোগসাজশে ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান