শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের সম্পদ জব্দ, রিসিভার নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৫, ১৬:০৭আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৬:০৭

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তার ভাই শফিক আহমেদ সিদ্দিকের নামে থাকা ১৫ কোটি টাকা মূল্যের জমি ও ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি, এসব সম্পদ দেখভালের জন্য রিসিভার নিয়োগ করা হয়েছে।

বুধবার (২ জুলাই) এ আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত। দুদকের পক্ষে এ আবেদন করেন উপপরিচালক মো. মনিরুল ইসলাম।

জব্দের আদেশপ্রাপ্ত সম্পদের মধ্যে রয়েছে শফিক আহমেদ সিদ্দিকের গাজীপুরের মোট ৩৩.৫০ শতাংশ জমির মধ্যে বিক্রিত অংশ বাদে ১৭ শতাংশ জমি এবং তারিক আহমেদ সিদ্দিকের ১৬.৫০ শতাংশ জমিতে নির্মিত দশতলা ভবনের অর্ধেক, যা মোট ৬৭.০০ শতাংশ জমিতে অবস্থিত।

আবেদনে দুদক উল্লেখ করে, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে জানা যায়, তারা উল্লিখিত স্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে, অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত উল্লিখিত সম্পদের ক্রোক এবং রিসিভার নিয়োগের আদেশ প্রদান করা প্রয়োজন।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
গুলশানে বাড়ি দখল আদালতে সেই ভুয়া আব্দুল আজিজের দোষ স্বীকার
স্ত্রীসহ র‌্যাবের সাবেক মহাপরিচালকের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ 
শেখ হাসিনার সাবেক পিএসের সম্পত্তি জব্দ, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী