বরিশালে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৯

যাবজ্জীবন বরিশাল নগরীর জিয়া সড়ক থেকে ২ হাজার ৭শ’ বোতল ফেনসিডিলসহ আটক যশোরের মাদক বিক্রেতা আনোয়ারুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে আসামির অনুপস্থিতিতে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহিদ আহমেদ এই রায় ঘোষণা করেন।

আনোয়ারুল ইসলাম যশোরের পোড়াবাড়ির আমিনউদ্দিন মৃধার ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে জানান, ২০১০ সালের ১০ অক্টোবর নগরীর জিয়া সড়কে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি প্রাইভেট কার আটক করে। সে সময় কার থেকে ওই ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। আটক করা হয় মাদক বিক্রেতা আনোয়ারুলকে।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।  মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই ইরানুল ইসলাম ২০১২ সালের ২১ নভেম্বর আনোয়ারুলকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ১২ জনের সাক্ষ্য শেষে বিচারক এই রায় দেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম