রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪০

রাঙামাটি রাঙামাটির লংগদুতে বন্যহাতির আক্রমণে শরিফুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে মসজিদে যাওয়ার পথে পড়লে বন্যহাতির আক্রমণে তিনি মারা যান।

নিহত শরিফুল উপজেলার গুলশাখালী ইউনিয়নের যুবলক্ষ্মীপাড়া গ্রামের এগদিল হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, শরিফুল মঙ্গলবার ভোরে স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হন। মসজিদে যাওয়ার পথে বন্যহাতির সামনে পড়লে হাতির আক্রমণে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

গুলশাখালী ইউনিয়নের চেয়ারম্যান আবু নাছির বলেন, ‘প্রায় সময়ই বন্যহাতির আক্রমণে জানমালের ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের পাশাপাশি হাতির অভয়াশ্রম করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী