ন্যাশনাল ব্যাংকের ৪০৪ কোটি টাকা আত্মসাৎ: ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ মে ২০২৫, ২১:০০আপডেট : ১৫ মে ২০২৫, ২১:০০

শিকদার গ্রুপের অন্যতম কর্ণধার ও ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক মিসেস মনোয়ারা শিকদার, পারভীন হক শিকদার, রণ হক শিকদার ও রিক হক শিকদারসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (১৫ মে) দুদকের ঢাকা-১ এর সমন্বিত জেলা কার্যালয়ের সংস্থাটির উপ-পরিচালক রাম প্রসাদ মন্ডল। তাদের ঋণ গ্রহণ ও বিতরণের নামে ন্যাশনাল ব্যাংকের ৪০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। 

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঋণের বাস্তব প্রয়োজনীয়তা ছাড়া এবং ইচ্ছাকৃতভাবে ঋণের অর্থ বিতরণ করে রেডিয়াম কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড নামের একটি বেনামি প্রতিষ্ঠানের নামে ৪০৪ কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। এ অর্থ আত্মসাৎ করে রাষ্ট্রের ক্ষতিসাধন করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে এ অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে আসামিরা শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

অন্য আসামিরা হচ্ছেন, মোহাম্মদ মোহসিন, মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী, মো. একরামুল হক, মো. হাবিবুর রহমান, মোহাম্মদ আবু রাশেদ নোয়াব, এএসএম বুলবুল, চৌধুরী মোশতাক আহমেদ ওরফে সিএম আহমেদ, খলিলুর রহমান, জাকারিয়া তাহের, মাবরুর হোসেন, মো. নায়মুজ্জামান ভুঁইয়া মুক্তা এবং মোয়াজ্জেম হোসেন।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম