সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৩

সুনামগঞ্জ সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে দুই ইট বিক্রেতার মৃত্যু হয়েছে। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ইট বিক্রি করে নৌকা ভাসানোর সময় স্থানীয় একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাকে সাইড দিতে গিয়ে ইট বোঝাই স্টিলের তৈরি নৌকার বৈঠা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এসময় স্টিলের পুরো নৌকাটি বিদ্যুতায়িত হয়ে যায়। এই নৌকার বৈঠায় হাল ধরে থাকা মামুন মিয়া বিদ্যুৎস্পৃষ্টে পানিতে পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে হাবিবুল্লাহ পানিতে নামলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজী বলেন, ‘নৌকার মাঝিরা গ্রামে গ্রামে ঘুরে ইট বিক্রি করতেন। বেশ কিছু দিন আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার পানিশ্বর নুতনহাটি গ্রাম থেকে তারা সাড়ে ১২ হাজার ইট নিয়ে আসেন। এগুলো হাওর এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করছিলেন। আজ বুধবার সকালে নৌকার চার জন মাঝির মধ্যে দুই জন বিদ্যুতায়িত হয়ে মারা যান। বাকি দুজন নৌকায় থাকা কাঠের সিঁড়িতে উঠে পড়ায় রক্ষা পান।’

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, ‘ইট বিক্রি করে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। এতে দুজন মারা গেছেন। পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী