জামালপুরে ১১৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন

জামালপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৩

জামালপুরে ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন জামালপুরে ১১৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গণভবন থেকে সরাসরি জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই বিদুৎকেন্দ্রের উদ্বোধন করেন। জামালপুরে ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইউনাইটেড পাওয়ার লিমিটেড জামালপুর সদর উপজেলার চরযথার্থপুরে ১১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করে। কোম্পানি সূত্রে জানা যায়, ৬.২ একর জমিতে স্থাপিত এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৬৬০ কোটি টাকা। ১২টি ইঞ্জিন চালিত এই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ফার্নেস ওয়েল। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি থেকে এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে যোগ হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. এনামুল হক, পুলিশ সুপার মো.দেলোয়ার হোসেন, বিদ্যুৎ সচিব তানিয়া আহমেদ, জামালপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেনসহ জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের