১১০০ টন কয়লা নিয়ে জাহাজডুবি, তিন নাবিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০২

সাগর উত্তাল (ছবি: ফোকাস বাংলা) মাদার ভেসেল থেকে ১১০০ টন কয়লা নিয়ে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটের দিকে যাওয়ার সময় এমভি হীরা পর্বত-৮ নামের একটি লাইটার জাহাজ বঙ্গোপসাগরে ডুবে গেছে। আজ বৃহস্পতিবার (১২ জাহাজ) সকাল ১০টার দিকে সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে উত্তাল ঢেউয়ের কারণে জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় তিন নাবিক নিখোঁজ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির উপসচিব আতাউল কবির তালুকদার রঞ্জু।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আয়নিক স্পিরিট নামের একটি মাদারভেসেল থেকে কয়লা নিয়ে ফেরার সময় উত্তাল ঢেউয়ের মুখে পড়ে জাহাজটি ডুবে যায়। এতে ওই জাহাজে থাকা ১২ জন নাবিকের মধ্যে তিনজন নিখোঁজ হন। বাকিদের উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথ অভিযান পরিচালনা করছে।’

বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, নিখোঁজ নাবিকদের উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বঙ্গবন্ধু, বিএনএস দুর্জয়, বিএনএস নিমূর্ল অভিযান পরিচালনা করছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী