ধান ক্ষেতে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৭

লালমনিরহাট লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধান ক্ষেতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত কৃষক উকিল চন্দ্রের (৪৭) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে নিজের আমন ধান ক্ষেতে সার দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি।  শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত কৃষক উকিল চন্দ্র উপজেলার ভাদাই ইউনিয়নের নিজপাড়া এলাকার  শশী কান্তের ছেলে।

আদিতমারী থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, উপজেলার ভাদাই নিজপাড়া এলাকার বিদ্যুৎ অফিসের দালাল এনামুল হক তার বাড়ির মিটার থেকে কৃষক উকিল চন্দ্রের ধান ক্ষেত দিয়ে পাশে আরেক বাড়িতে সংযোগ দেন। শুক্রবার বিকালে ওই ধান ক্ষেতে সার দিতে গিয়ে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন উকিল চন্দ্র। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি