গাছে ঝুলছিল স্বামীর লাশ, পুকুরে ভাসছিল স্ত্রীর

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৫

ময়মনসিংহ ময়মনসিংহের ফুলবাড়িয়ার কান্দানিয়া গ্রাম থেকে ইমান আলী (৪৫) ও আকলিমা খাতুন (৪০) নামে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। বাড়ির পাশে জাম গাছে ঝুলন্ত অবস্থায় ইমান আলীর মৃতদেহ এবং পাশেই পুকুরে ভাসমান অবস্থায় স্ত্রী আকলিমার মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার। তিনি জানান, মৃতদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, স্ত্রী আকলিমাকে দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছিলেন ঈমান আলী। এই ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে স্বামী ইমান আলী স্ত্রী আকলিমাকে হত্যার পর পুকুরে ফেলে রেখে নিজেও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

নিহত ইমান আলী ও আকলিমা দম্পতির তিন সন্তান রয়েছে।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের