সিদ্ধিরগঞ্জে মা ও দুই শিশুকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১১

সিদ্ধিরগঞ্জের এই বাড়িতে তিনজনকে খুন করা হয়
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বৌবাজার এলাকায় মা ও দুই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ হত্যাকাণ্ড ঘটে। আরেকটি মেয়ে ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে আছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর সাজ্জাদ রোমান। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা জানান, সিদ্ধিরগঞ্জে সুমন মিয়ার স্ত্রী নাজনীন বেগম (২৮), তার দুই মেয়ে নুসরাত (৬) ও খাদিজা (২) এবং অপর এক মেয়েকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলেই মা ও দুই মেয়ে নিহত হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক। মা ও দুই মেয়েকে হত্যার ঘটনাস্থলের পাশে এলাকাবাসীর ভিড়

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা জায়গাটি পরিদর্শন করেছেন। সিআইডি ফরেনসিক বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আলামত সংগ্রহ করার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

একটি সূত্র জানায়, নাসরিনের সঙ্গে তার বোনজামাইয়ের পারিবারিক বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে এই বিরোধের জের ধরেই নাসরিনকে হত্যা করা হয়ে থাকতে পারে। সেই বোনজামাই পলাতক রয়েছে। ঘটনার সময় নাসরিনের স্বামী সুমন মিয়া কোথায় ছিলেন তা জানা যায়নি।   ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের এসপি ও পুলিশের অন্য কর্মকর্তারা
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন সিদ্দিকী বলেন, ‘কারা, কেন, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে তদন্ত চলছে। পরে এ ব্যাপারে জানানো হবে।’ 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি