ছাত্রদলের কর্মসূচিতে সব শিক্ষক-শিক্ষার্থীকে থাকতে অধ্যক্ষের নোটিশ, চলছে সমালোচনা

বগুড়া প্রতিনিধি
০১ জুলাই ২০২৫, ২৩:২২আপডেট : ০১ জুলাই ২০২৫, ২৩:২২

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি মতবিনিময় সভার আয়োজন করছে আগামীকাল বুধবার। কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে সব শিক্ষক ও শিক্ষার্থীকে আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি। এদিকে কলেজ কর্তৃপক্ষ ছাত্রদলের আমন্ত্রণের উদ্ধৃতি দিয়ে সেখানে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে আলাদা নোটিশ দিয়েছে। এতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) কলেজ অধ্যক্ষের কার্যালয়ের প্যাডে এ-সংক্রান্ত নোটিশ জারি করা হয়। নোটিশে লেখা ছিল, ‘বুধবার সকাল ১১টায় মুক্তমঞ্চে এই কলেজ শাখার নবগঠিত ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান হবে। এতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।’ নোটিশে অধ্যক্ষ মো. শওকত আলম মীরের সই রয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের সরকারি আজিজুল হক কলেজ শাখার ৫৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয় গত ৫ জুন। এতে রজিবুল ইসলাম শাকিলকে আহ্বায়ক, আতিকুল ইসলাম বিপ্লবকে জ্যেষ্ঠ আহ্বায়ক ও রাফিউল আল আমিনকে সদস্যসচিব করা হয়। বুধবার সকালে মতবিনিময় সভার আয়োজন করেছে নতুন কমিটি।

এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সদস্যসচিব নিউতি সরকার বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ একটি সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সব শিক্ষার্থীকে। এর তীব্র নিন্দা জানাই। অতি উৎসাহী হয়ে অধ্যক্ষ যদি এ কাজ করে থাকেন, তাহলে তার আসল রূপ পরিষ্কার হয়ে গেছে।’

ছাত্র ইউনিয়ন কলেজ শাখার আহ্বায়ক জয় ভৌমিক বলেন, ‘অধ্যক্ষকে সব সময় নিরপেক্ষতা বজায় রাখা উচিত। কিন্তু তিনি প্যাডে আমন্ত্রণ করায় একটি পক্ষের হয়ে কাজ করছেন বলে মনে করবে সবাই।’

ছাত্রদল নেতা আতিকুল ইসলাম বিপ্লব বলেন, ‘আমরা অধ্যক্ষসহ সব শিক্ষক ও শিক্ষার্থীদের আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু আমরা অধ্যক্ষকে কলেজ প্যাডে আমন্ত্রণ জানাতে বলিনি।’

এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ শওকত আলম মীর বলেন, ‘আমাকে না জানিয়ে অফিস সহকারী নোটিশটি লিখে প্রচার করেছেন। বিষয়টি জানার পর তা প্রত্যাহার করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী