ইঞ্জিনচালিত রিকশায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৫

মানিকগঞ্জ মানিকগঞ্জে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ইঞ্জিনচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে মানিকগঞ্জ জেলা পরিষদ এলাকায় শহীদ সরণীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আরিফা আক্তার (২৫) মানিকগঞ্জ জেলা শহরের বড়সরুন্ডী এলাকার হারুন মিয়ার মেয়ে এবং জয়রা রোড এলাকার বাসচালক খোকন মিয়ার স্ত্রী।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. শহিদুল আজম জানান, রাত  ৯টার দিকে আরিফা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শ্বাস বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তার গলায় কাটা দাগ আছে।

মানিকগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার হারেজ আলী জানান, নিহত আরিফা একটি ইঞ্জিনচালিত রিকশায় চড়ে তার তিন বছরের একমাত্র সন্তান লামিয়া আক্তারকে সঙ্গে নিয়ে তার খালাতো বোনের বিয়ের দাওয়াত থেকে ফিরছিলেন। এসময় দুর্ঘটনার শিকার হন তিনি। তবে শিশুটির কিছু হয়নি। ঘটনার পর রিকশাচালক পালিয়ে গেছে। তবে রিকশা আটক করা হয়েছে।




/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি