নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নরসিংদী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০১

সংঘর্ষে আহতরা হাসপাতালে নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাওয়াসহ পাঁচ জন আহত হয়েছেন। এসময় ৮/১০টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে তিনজনকে সদর হাসপাতাল ও দুইজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সংঘর্ষে আহতরা হাসপাতালে

আহতরা হলেন-রায়হান মিয়া (১৭), খলিলুর রহমান (৪৫), মোসলেম মিয়া (৩৫), মান্নান মিয়া (১৭) ও হানিফ মিয়া (২৬)। এর মধ্যে গুলিবিদ্ধ রায়হানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন ও ইউনিয়ন তাঁতিদলের সভাপতি হানিফ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এ নিয়ে প্রায়ই হামলা-পাল্টা হামলা এবং মামলা হয়। এ নিয়েই শুক্রবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন। আজ সকালে দুই পক্ষের সমর্থকরা টেঁটা ও অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। ঘটনার পর থেকে জসিম উদ্দিন ও হানিফ মিয়াসহ তাদের সমর্থকরা পলাতক আছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের