নকল স্মার্টকার্ডসহ বিভিন্ন বাহিনীর পরিচয়পত্র তৈরির অভিযোগে এক ব্যক্তির কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৪

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় নিজেকে নির্দোষ প্রমানের চেষ্টা করছেন জিএসএম মুর্শেদ সুমন

চাঁপাইনবাবগঞ্জে নকল জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ডসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয়পত্র তৈরির অভিযোগে জিএসএম মুর্শেদ সুমন নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ওই যুবককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২০ দিনের কারাদণ্ড দিয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন এ রায় দেন।

সুমন শহরের নিমতলা মোড়ের ডিজিটাল গ্রাফিক্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও পৌর এলাকার আজাইপুরের মৃত ওমর ফারুকের ছেলে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুর্শেদ সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছে স্মার্টকার্ড, পুলিশ, র‌্যাব ও এনএসআইসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নকল পরিচয়পত্র পাওয়া যায়। পরে তাকে দুই মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রাতেই মুর্শেদ সুমনকে কারাগানে পাঠানো হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান