বলেশ্বর নদী থেকে জব্দ পাঁচ হাজার মিটার জাল ধ্বংস

বাগেরহাট প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৯, ২০:৫০আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২০:৫৯

বলেশ্বর নদী থেকে জব্দ পাঁচ হাজার মিটার জাল ধ্বংস ইলিশ আহরণে নিষেধাজ্ঞার প্রথম দিনে বাগেরহাটের শরণখোলা উপজেলা প্রশাসন বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার জাল জব্দ করেছে। জব্দকৃত জাল বুধবার (৯ অক্টোবর) দুপুরে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে নিষেধাজ্ঞা অমান্য করাও কাউকে আটক করা যায়নি।

শরণখোলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিনের নেতৃত্বে গভীর রাতে অভিযান শুরু হয়। বলেশ্বর নদীর কুমারখালী, বড়মাছুয়া, রাজেশ্বর, মাঝেরচর ও বগী এলাকায় ভোর ৫টা পর্যন্ত অভিযান চলে। এসময় নদীতে পাতা অবস্থায় নিষিদ্ধ কারেন্টজালসহ বিভিন্ন ধরনের পাঁচ হাজার মিটার জাল জব্দ করা হয়।

তিনি আরও জানান, শরণখোলা থানা ও ধানসাগর নৌ-পুলিশের সহযোগিতায় দুই লক্ষাধিক টাকা মূল্যের জব্দকৃত ওই জাল দুপুরে রাজৈর মৎস্য আহরণ কেন্দ্রের পাশের একটি মাঠে পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় ইউপি সদস্য আব্দুর রহিম হাওলাদার, মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি দেলোয়ার ফরাজীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। ইলিশ আহরণে নিষেধাজ্ঞার ২২ দিন পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান