রাঙ্গাবালীতে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২ মণ ইলিশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৯, ২৩:৪৯আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০০:০৭

পটুয়াখালী মা ইলিশ রক্ষা অভিযানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দুই মণ ইলিশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশ এ অভিযান পরিচালনা করে।

মাছ ধরার নিষিদ্ধ সময়ে উদ্ধারকৃত এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার কলাগাছিয়া সংলগ্ন নদী থেকে এই নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। এছাড়া গহিনখালী লঞ্চ ঘাটে মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে দুই মণ ইলিশ উদ্ধার করা হয়েছে।

মো. জাহিদুল ইসলাম জানান, অভিযানে উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলার পর অবৈধভাবে শিকার করা মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, মা ইলিশের প্রজনন নিরাপদ করতে ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম