বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৯, ১০:২০আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১০:২২

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত শেরপুরে ট্রাকের ধাক্কায় আসমা খাতুন (৪৫) নামে মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার শেরপুর-রানীরহাট সড়কের আড়ংশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী মোটরসাইকেল চালক আবদুর রশিদ (৫২) আহত হয়েছেন। তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর এ সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুর রশিদ শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বিশালপুর তেঘরি গ্রামের বাসিন্দা ও বিশালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি বুধবার সন্ধ্যা ৭টার দিকে স্ত্রী আসমা খাতুনকে মোটরসাইকেলে নিয়ে শেরপুর থেকে বাড়ি ফিরছিলেন। শেরপুর-রানীরহাট সড়কের আড়ংশাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দু’জন মোটরসাইকেল থেকে পড়ে যান। আসমা খাতুন ঘটনাস্থলেই মারা যান।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের