সিদ্ধিরগঞ্জে ১৪ ছিনতাইকারী গ্রেফতার, ১২৫০ মোবাইল সেট উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ২২:৩৪আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২২:৩৬

সিদ্ধিরগঞ্জে ১৪ ছিনতাইকারী গ্রেফতার, ১২৫০ মোবাইল সেট উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ও আদমজীর বিহারি ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ১৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। তাদের কাছ থেকে ৩৫০টি বিভিন্ন ব্রান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ৯০০টি সাধারণ মোবাইল সেট ও ছিনতাই করা ২২ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (১২ অক্টোবর) র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো- মো. সাজ্জাদ হোসেন (২৪), মো. শাহজালাল হাওলাদার (৩২),মো. হৃদয় (২১), মো. আ. ছাত্তার (৪৫), মো. মিলন হোসেন (৩৫), আবুল হোসেন (২৫), মো. মোস্তফা (৩১), মো. আলী অজগর (২১), মো. রমজান সরদার (৩১), মো. নাসির উদ্দিন (৪৩), মো. দেলোয়ার হোসেন (৩৫), মো. মাহিম মিয়া (২৮), মো. হায়দার আলী (৪৫) ও মো. শাহজাহান (১৮)।

জানানো হয়, শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড, চিটাগাং রোড ও এর আশপাশের এলাকায় ছিনতাই করে আসছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান