মাগুরায় সিএনজি অটোরিকশার ধাক্কায় নিহত ১

মাগুরা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ১৮:৪৫আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৮:৫৫

মাগুরা মাগুরায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মাহবুবুর রহমান নামে একজন নিহত হয়েছেন। তিনি টেলিফোন বিভাগের সাবেক কর্মকর্তা। আজ সোমবার (১৪ অক্টোবর) সকালে মাগুরা শহরতলীর পরনান্দুয়ালী বোর্ড অফিসের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে  বাজারে যাওয়ার জন্য মাহবুবুর রহমান নিজ বাড়ি থেকে বের হন। পরনান্দুয়ালী বোর্ড অফিসের সামনে দিয়ে হাইওয়ে পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি সিএনজি তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। রক্তাক্ত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা  করেন।

মহম্মদপুর উপজেলার মৌলুভি জোকা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মাহবুবুব রহমান টেলিফোন বিভাগের অবসরপ্রাপ্ত রেভিনিউ ইন্সপেক্টর। পারনান্দুয়ালী বোর্ড অফিসের পেছনে তিনি বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করতেন।

সদর থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিএনজিসহ চালককে আটকে অভিযান চলছে।

/এফএস/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম