পিরোজপুরে বাস মালিককে কুপিয়ে জখম, প্রতিবাদে ধর্মঘট

পিরোজপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ২২:৩১আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২২:৩১

পিরোজপুরে বাস মালিককে কুপিয়ে জখম, প্রতিবাদে ধর্মঘট

পিরোজপুর বাস মালিক সমিতির একজন সদস্যকে কুপিয়ে জখম করার প্রতিবাদে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলছে। এজন্য জেলা শহর থেকে ঢাকাসহ বিভিন্ন আঞ্চলিক রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।  

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে পিরোজপুর বাস মালিক সমিতির একাংশের আহ্বায়ক রতন ঠাকুর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে বাস মালিক সমিতির সদস্য নিজাম মোল্লা শহরের বাইপাস সড়কের বাসা থেকে ওষুধ কেনার জন্য বের হন। ওষুধ কিনে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন নিজাম মোল্লাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতালে পাঠান।

আহত নিজাম মোল্লার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। তিনি পিরোজপুর শহরের বাইপাস সড়কে ঠিকাদার জাহাঙ্গীরের বাসায় ভাড়া থাকেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে (রাত সাড়ে দশটা পর্যন্ত) কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের