বাঘায় ইউপি নির্বাচনে ৩টিতে আ.লীগ ও একটিতে বিএনপি প্রার্থীর বিজয়

রাজশাহী প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, ০৫:২৩আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০৫:২৬

রাজশাহী রাজশাহীর বাঘা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগের প্রার্থী ও অপরটিতে বিএনপির প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা হলেন আওয়ামী লীগের রবিউল ইসলাম রবি, মেরাজুল ইসলাম মেরাজ, সাইফুল ইসলাম এবং বিএনপির ফিরোজ আহম্মেদ রঞ্জু।

বাঘা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে, গড়গড়ি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী রবিউল ইসলাম রবি (নৌকা) ৪ হাজার ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থানীয়ভাবে মনোনীত প্রার্থী মাসুদ করিম টিপু (টেবিল ফ্যান) পেয়েছেন ২ হাজার ৬৫৬ ভোট।

পাকুড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মেরাজুল ইসলাম মেরাজ (নৌকা) ৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থানীয়ভাবে মনোনীত প্রার্থী ৫ হাজার ১৬৫ ভোট পেয়েছেন।

মনিগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (নৌকা) ৯ হাজার ৬৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থানীয়ভাবে মনোনীত প্রার্থী ৯ হাজার ১৯৮ ভোট পেয়েছেন।

বাজুবাঘা ইউনিয়নে বিএনপির স্থানীয়ভাবে মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ রঞ্জু (আনারস) ৩ হাজার ৬৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ফজলুর রহমান (নৌকা) ভোট পেয়েছেন ৩ হাজার ৫৯৮ ভোট।

এদিকে রাজশাহীর তানোর উপজেলা নির্বাচন অফিসার ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার কামরুজ্জামান জানান, সোমবার রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউপি’র সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে নাসিমা বিবি নির্বাচিত হয়েছেন। ৩ ওয়ার্ডের ৩টি কেন্দ্র (জিরাফ) প্রতীকে নাসিমা বিবি ভোট পেয়েছেন ৪৬৬টি এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী (সূর্যমূখী ফুল) প্রতীকে জোসনা বিবি ৩টি ওয়ার্ডে ভোট পেয়েছেন ৪৩৬টি।

 

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী