টঙ্গীতে বাসচাপায় কলেজছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ১৯:৫৫আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২০:২৩

বাস চাপা গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় হাবিবুর রহমান (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) সকালে টঙ্গীর মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুর খবরে বিকালে টঙ্গী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সহপাঠীরা বিক্ষোভ করেন। টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নেওয়াজ এ তথ্য জানান।

নিহত হাবিব নোয়াখালীর সেনবাগ উপজেলার বাতানিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে। তিনি টঙ্গীর মিলগেট এলাকায় পরিবারের সঙ্গে থেকে টঙ্গী সিটি কলেজে লেখাপড়া করতেন।

এস আই কাজী নেওয়াজ জানান, সকালে কলেজে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসের চাপায় হাবিব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুরে তিনি মারা যান। মহাসড়ক অবরোধ করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই মহাসড়কের উভয় পাশে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ