মাথাবিহীন লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ০২:১৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০২:১৯

পঞ্চগড় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) পুলিশ উপজেলার তিরনইহাট ইউনিয়নের রণচণ্ডী এলাকার ব্রহ্মতোল স্লুইচগেট থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্রহ্মতোল স্লুইচ গেটের পানির ময়লা আবর্জনার সাথে ওই মাথাবিহীন লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে তেঁতুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। লাশের গায়ে গেঞ্জি ও পরনে লুঙ্গি ছিল।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, মাথাবিহীন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মাথা না থাকায় নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়দের মধ্যে কেউ নিখোঁজ নেই। পুলিশের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
জগন্নাথের সামনে আ.লীগ কর্মী সন্দেহে আটক সেই যুবক দুই দিনের রিমান্ডে
জগন্নাথের সামনে আ.লীগ কর্মী সন্দেহে আটক সেই যুবক দুই দিনের রিমান্ডে
আজমুল হত্যা, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র গ্রেফতার
আজমুল হত্যা, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র গ্রেফতার
পদক নিশ্চিতের ম্যাচেই জাপানের কাছে হার বাংলাদেশের
পদক নিশ্চিতের ম্যাচেই জাপানের কাছে হার বাংলাদেশের
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা