নীলফামারীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

নীলফামারী প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ০৮:৫৯আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০৯:১০

নীলফামারী নীলফামারীতে একটি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় আলিমন বেওয়া (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হন নিহতের নাতনি কলেজ ছাত্রী হাবিবা আকতার। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সদরের পঞ্চপুকুর-কচুকাটা সড়কের আরাজি মানুষমারা এলাকায় এই ঘটনা ঘটে। নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আলিমন বেওয়া পঞ্চপুকুর চ্যাংমারী গ্রামের বাসিন্দা। তার নাতনি কলেজ ছাত্রী হাবিবা আকতার বর্তমানে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলিমন নাতনি হাবিবাকে নিয়ে অটোরিকশায় করে কচুকাটা থেকে পঞ্চপুকুরে ফিরছিলেন। ওই সময় পঞ্চপুকুর থেকে কচুকাটাগামী একটি ট্রাক অটোটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান আলিমন। আহত হন হাবিবা।

নীলফামারী থানার ওসি মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করে থানা নিয়ে আসা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। নিহতের পরিবার এখন পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেনি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান