যমুনায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: সিরাজগঞ্জে ২১ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ২১:০৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২২:৩৭

সিরাজগঞ্জে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ শিকার করায় দুই উপজেলার ২১ জেলের কারাদণ্ড ও জাল পুড়িয়ে ফেলে প্রশাসন

নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জে যমুনা নদীতে ইলিশ মাছ ধরায় চৌহালী ও সদর উপজেলায় ২১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও চৌহালী উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক দেওয়ান মওদুদ আহমেদ এসব আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জ সদর ও চৌহালী উপজেলায় যমুনা নদীতে মাছ ধরার অভিযোগে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদী থেকে ১৭ জেলেকে আটক, ৯৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের প্রত্যেককে ১১ দিন করে কারাদণ্ড দেন।

অপরদিকে, চৌহালী মৎস্য অফিসের সহকারী মাঠ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, যমুনা নদীর চৌহালীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪ জেলেকে আটক করা হয়। এসময় ২৭ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। মাছগুলো স্থানীয় বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। আটকদের প্রত্যেককে ১৪ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের