মাদারীপুরে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, ৬ বন্ধু আটক

মাদারীপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৯, ০৩:৪২আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৮:২৫

স্বজনদের আহাজারি মাদারীপুরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছয় বন্ধুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের সবুজবাগ ভুইয়াবাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান (১৪) শহরের ইউআই উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজৈরের তেলিকান্দি এলাকার বাসিন্দা। তার বাবার নাম হাবিবুর রহমান। মাদারীপুর শহরে ডিশ নেটওয়ার্কের কর্মী ছিল সে।
স্বজনরা জানান, বিকালে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় সোহান। এরপর থেকে নিখোঁজ ছিল সে। পরিবারের লোকজন একাধিকবার সোহানের মোবাইলে ফোন দিয়ে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাসার কাছে একটি গলিতে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, সোহানকে ছাদে ডেকে নিয়ে নিচে ফেলে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি সওগাতুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে। বোতলে কি আছে তা পরীক্ষা করে জানা যাবে।
প্রাথমিক সুরতহালে হত্যাকাণ্ডের ধারণা করছে পুলিশ। তবে ছাদ থেকে পড়ে নাকি অন্যভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান