ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রী নিহত

নওগাঁ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৯, ২১:৪০আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২১:৪৫

নওগাঁ

নওগাঁর রাণীনগরে বালু বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপা আক্তার (১৪) নামে একজন স্কুলছাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় অপর স্কুলছাত্রী সুমাইয়া ও তার বাবা আব্দুল মান্নান (৪৮) আহত হয়েছেন। রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক এই তথ্য নিশ্চিত করেন। 

শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার আবাদপুকুর-পতিসর রাস্তার গুয়াতা নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত রিপা আক্তার গুয়াতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং আমিরপুর গ্রামের রিপন সরদারের মেয়ে। আহত সুমাইয়া একই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।

গুয়াতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব পাল বলেন, ‘সকালে আব্দুল মান্নান সরদার তার মেয়ে সুমাইয়া ও ভাতিজি রিপা আক্তারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে গুয়াতা উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। এসময় আবাদপুকুর-পতিসর রাস্তার গুয়াতা নামক স্থানে পৌঁছালে সামনে থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংর্ঘষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ হাসাপাতালে নেওয়ার পথে রিপা আক্তার মারা যায়। এই ঘটনায় স্থানীয় লোকজন ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী