পরিবহন আইন বাতিলের দাবি, পাঁচ রুটে চলেনি যান

সুনামগঞ্জ প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৯, ২৩:৩৭আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২৩:৩৯

সুনামগঞ্জ

সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে সুনামগঞ্জের পাঁচটি রুটে যানবাহন চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা। মঙ্গলবার (১২ নভেম্বর) সারাদিন জেলার সুনামগঞ্জ দিরাই-জগন্নাথপুর-জামালগঞ্জ-ছাতকসহ পাঁচ রুটে যান বন্ধ থাকে।

মৌলভীবাজার জেলার বাসিন্দা আবু নোমান জানান ভোগান্তির কথা। তিনি জানান, ব্যবসায়িক কাজে সুনামগঞ্জে এসেছিলেন। সকালে তার সিলেট যাওয়ার কথা ছিল। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় যথাসময়ে সিলেটে যেতে পারেননি।

ঢাকা সাভারের যাত্রী মো. আল আমিন জানান, তিনি আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন। সিলেট হয়ে ঢাকা যাওয়া কথা ছিল। টার্মিনালে এসে দেখেন গাড়ি চলাচল বন্ধ।

তবে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির বাস সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচল করছে। তবে বাস থেকে যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় ভালো সেবা দেওয়া সম্ভব হয়নি।

মিনিবাস চালক সুধীন্দ্র দাস বলেন, ‘সরকার এতো কঠিন পরিবহন আইন করেছে, যা মেনে সড়কে গাড়ি চালানো অসম্ভব। আইনের প্রতিটি ধারায় মোটা অঙ্কের টাকা জরিমানা ধরা হয়েছে, যা একজন সাধারণ পরিবহন শ্রমিকের পক্ষে মেটানো অসম্ভব।’

গাড়ির চালক ইসমাইল হোসেন বলেন, ‘এই আইন করে শ্রমিকদের বিপদে ফেলেছে সরকার।’

সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই জাহাঙ্গীর আলম জানান, বাস চলাচল বন্ধের খবর পেয়ে তারা কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।  সরকারি পরিবহন সংস্থার বিআরটিসির বাস চলাচল করেছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যারা স্বেচ্ছায় গাড়ি চালাতে চান, তাদের গাড়ি চলাচল করছে। কেউ নিষেধ করছে না। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম