মেঘনায় নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৯, ২২:৩৭আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২২:৩৯

মেঘনায় নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেড ডুবে নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন, আব্দুল মান্নান (৬০) ও আসলাম (২৪)। সোমবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে আব্দুল মান্নান এবং বিকাল সাড়ে ৩ টার দিকে আসলামের (২৪) মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। গজারিয়ার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক এ খবর নিশ্চিত করেন।
আসলাম বরগুনা জেলার মৃত কেরামত আলীর ছেলে। আব্দুল মান্নানের বাড়িও বরগুনা জেলায়। আব্দুর রাজ্জাক জানান, রবিবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকাগামী যাত্রীবাহী কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় বাল্কহেড এমভি নড়িয়া ডুবে যায়। এতে তিন শ্রমিক নিখোঁজ ছিল। বিকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় একই স্থান থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গজারিয়া কোস্টগার্ড, নৌ-পুলিশ ও পাগলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী