বারহাট্টায় পুলিশি বাধায় আ.লীগের সম্মেলন পণ্ড

নেত্রকোনা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৯, ২০:৩৭আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২০:৪১

নেত্রকোনা পুলিশি বাধায় নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সম্মেলন পণ্ড হয়ে গেছে। পুলিশ জানিয়েছে, একই জায়গায় দু পক্ষ সমাবেশ ডাকায় পুলিশ বাধা দিয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, প্রায় তিন সহস্রাধিক নেতাকর্মী বারহাট্টার গোপালপুর বাজারের গরু হাট্টায় প্যান্ডেল করে ৩ নম্বর সদর ইউনিয়নের এ সম্মেলনের ডাক দেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ গোলাম রসুল তালুকদার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য খায়রুল কবির খোকন নেতৃত্বে এ আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নৌকার পক্ষে মিছিল করেন। মিছিলটি গরুহাট্টার প্যান্ডেলের কাছে আসতেই পুলিশ বাধা দেয়। নেতাকর্মীরা সেখানে সম্মেলন করতে চাইলে পুলিশ প্যান্ডেলে ঢুকতে বাধা দিয়ে সেটি ভেঙে দেয় বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। পরে মিছিলকারীরা ওই স্থান ত্যাগ করেন।

কিছুক্ষণ পরে তারা আবার বাজারে একই স্লোগান দিয়ে মিছিল করেন। পুলিশ আবারও তাদের বাধা দেয়। পরে মিছিলকারীরা অন্য স্থানে সমাবেশ করেন। একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে আরেকটি অংশ বাজারে পৃথক সমাবেশ করে।

অধ্যক্ষ গোলাম রসুল তালুকদার ও খায়রুল কবির খোকন বলেন, ‘আমরা সদর ইউনিয়নের সম্মেলনের জন্য সমাবেশের আয়োজন করেছি। কিন্তু পুলিশ স্বেচ্ছাসেবক লীগের নামে একই স্থান সমাবেশের কথা জানায়। আমরা সমাবেশ করতে চাইলে পুলিশ আমাদের প্যান্ডেল ভেঙে দেয়। পরে আমরা অন্য জায়গায় সমাবেশ করেছি।’

অপর পক্ষের নেতা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম বলেন, ‘যারা সমাবেশ করতে চেয়েছেন তারা আওয়ামী লীগের কেউ না। আমরাও আলাদা সমাবেশ করেছি।’

এ ব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান বলেন, ‘আমরা কোনও প্যান্ডেল দেখিনি বা ভাঙিনি। দুই পক্ষের সমাবেশ ছিল তাই আমরা তা করতে দিইনি।’

/এমএএ/
সম্পর্কিত
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সর্বশেষ খবর
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান