রাজনীতি করে একদল মানুষ রাতারাতি বটগাছ বনে গেছে: চরমোনাই পীর

বরিশাল প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৯, ১৫:৩৩আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৫:৪৬

বরিশালে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘নামাজ যেমন ফরজ ইসলামী রাজনীতিও তেমন ফরজ। কিন্তু রাজনীতি এখন পুঁজিতে পরিণত হয়েছে। রাজনীতি করে একদল মানুষ কলাগাছ নয় বরং রাতারাতি বটগাছ বনে গেছে। এই রাজনীতির জন্য আমার নামে ১৮টি মামলা হয়েছে। কিন্তু আমি আওয়াজ তোলা থেকে বিরত হইনি।’

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে চরমোনাই মাদ্রাসার বার্ষিক মাহফিলের সমাপনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। সৈয়দ রেজাউল করীম বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শ বিসর্জন দিয়ে রাজনীতি নয় বরং আদর্শকে আঁকড়ে ধরে ইবাদতের রাজনীতি করে। আল্লাহ ও তাঁর রাসূলের নীতি আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ‘একদল আলেম নিজেদের দুর্বলতাকে ঢেকে রাখার জন্য অন্যের সমালোচনা করে। আমি কুরআন হাদীসের ওপর চলার চেষ্টা করে আপনাদেরও সেই পথে চলার আহ্বান জানাই। এরপরও যদি আপনারা দেখেন যে আমি কুরআন-সুন্নাহর বিরুদ্ধে চলতে বলি তবে তা আমাকে দেখিয়ে দিলে আমি সংশোধন করে নেবো।’

গত ২৬ নভেম্বর দুপুরে উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়, আজ শুক্রবার সকাল সাড়ে৮টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। মোনাজাতে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা ও মুসলিম উম্মাহর সামগ্রিক কল্যাণ এবং রোহিঙ্গা, ফিলিস্তিন, সিরিয়া, কাশ্মিরসহ নির্যাতিত মুসলমানদের মুক্তির জন্য দোয়া করা হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পত্তি হস্তান্তর ও মানবাধিকার কমিশন বিল সংশোধনের সুপারিশ
সম্পত্তি হস্তান্তর ও মানবাধিকার কমিশন বিল সংশোধনের সুপারিশ
ট্রেনে সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, ২৪ দিন পর যেভাবে ধরা পড়লো দম্পতি
ট্রেনে সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, ২৪ দিন পর যেভাবে ধরা পড়লো দম্পতি
জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ বিশ্বে ১৩তম: সংসদে মন্ত্রী
জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ বিশ্বে ১৩তম: সংসদে মন্ত্রী
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল