শ্যামনগর আ. লীগের সভাপতি জগলুল, সম্পাদক দোলন

সাতক্ষীরা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৬আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৮

সাতক্ষীরায় আওয়ামী লীগের সম্মেলন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এতে সমঝোতার মাধ্যমে সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে পুনরায় সভাপতি ও আতাউল হক দোলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক (এমপি)। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি (এমপি)। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, সাবেক এমপি, মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক প্রমুখ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জাফরুল আলম বাবু প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আতাউল হক দোলন।

 

 

 

 

/ওআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম