বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ‘কনডম রিপন’ গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৯, ১২:০৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৩

কনডম রিপনসহ (গোল চিহ্নিত) গ্রেফতারকৃতরা খুলনার দিঘলিয়া উপজেলার ফরমায়েশখানা এলাকা থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী রিপন শেখ ওরফে কনডম রিপনসহ (৩০) তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাব। রিপনের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর রাতে র‍্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

রিপন শেখ ওরফে কনডম রিপন ফরমায়েশখানা এলাকার বনসার বলীর ছেলে। গ্রেফতারকৃত অন্যরা হলো পাবনা জেলা সদরের বাবুল শেখের ছেলে আব্দুল্লাহ কাওছার (২৪) ও খুলনা মহানগরীর খালিশপুরের মো. আকরাম শেখের ছেলে ইকবাল শেখ (২৭)। উদ্ধার করা অস্ত্র

র‍্যাব-৬ এর পরিচালক সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন ইউসুফ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘রিপন বার্মাশিল ঘাট মালিক সমিতির সভাপতি ও দিঘলিয়ার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ৯টি গুলি, একটি ম্যাগাজিন, ১৯টি রামদা, চারটি মোবাইল, চারটি সিম কার্ড, একটি মেমোরি কার্ড ও নগদ ১৩৫০ টাকা জব্দ করা হয়।

বাংলা ট্রিবিউন প্রতিনিধি 'কনডম রিপন' নামের তাৎপর্য জানতে চাইলে র‍্যাবের সামনেই রিপন বলেন, 'বিভিন্ন সময়ে বিভিন্ন জন আমাকে নানা রকম কাজে ব্যবহার করেছে। কাজ শেষ হলেই তারা আমাকে আর চেনে না। এ থেকেই এই নাম দিয়েছে লোকজন। তবে মূল কথা হলো, সম্প্রতি বার্মাশিল ঘাট মালিক সমিতির সভাপতি হওয়ার পরেই আমি অনেকের চক্ষুশূলে পরিণত হয়েছি।'

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি