মাঠে খেলতে বাধা দেওয়ায় থানায় গিয়ে শিশুর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৯, ১২:৫৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৫:১৭

ওসির কক্ষে শিশু আব্দুল কাদেরি

চাঁপাইনবাবগঞ্জে মাঠে খেলতে বাধা দেওয়ায় প্রতিবেশি দুই নারীর বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দিয়েছে আব্দুল কাদেরি নামে সাত বছরের এক শিশু। সে জেলার নাচোল উপজেলার সদর ইউনিয়নের ঘিওন এলাকার এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম  আব্দুল কাদের।

জানা গেছে, বৃহস্পতিবার (৫ডিসেম্বর) দুপুরে স্থানীয় মাঠে খেলতে যায় শিশু কাদেরিসহ তার বন্ধুরা। খেলার এক পর্যায়ে কাদেরির সঙ্গে তার বন্ধুদের ঝগড়া হয়। তখন পাশের মহল্লার মমতাজ বেগম ও মাসুদা বেগম নামে দুই নারী ঘটনাস্থলে আসেন। ঝগড়ায় লিপ্ত হওয়া কাদেরীরর বন্ধুদের মধ্যে তাদেরও দুই সন্তান ছিল। মমতাজ ও মাসুদা  এসময় কাদেরিকে গালিগালাজ করেন এবং ওই মাঠে খেলতে বাধা দেন।

বিষয়টি মেনে নিতে পারেনি শিশু কাদেরি। ওই দুই নারীর এ আচরণের প্রতিকার চেয়ে  সে ছুটে যায় নাচোল থানায়। কাঁদতে কাঁদতেই সে ওসি (তদন্ত) মাহবুবুর রহমানের কাছে মৌখিকভাবে তার অভিযোগ করে। ঘটনা শুনে ওসি তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং ওই দুই নারীকে সতর্ক করে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘এত ছোট বয়সে শিশুটি থানায় এসে অভিযোগ করায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। থানায় এসে কোনও শিশুর অভিযোগ করার ঘটনা চাঁপাইনবাবগঞ্জে এটিই প্রথম। তারপরও অভিযোগটি সমাধান করে দিতে পেরে উপস্থিত সবাই আনন্দিত।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের