ট্রাম্প-জেলেনস্কি ফোনালাপ

আকাশ প্রতিরক্ষা জোরদারে কাজ করবে যুক্তরাষ্ট্র-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২৫, ২৩:৩৮আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২৩:৩৮

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করতে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছেন। শুক্রবার দুই নেতার মধ্যে এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ টেলিফোন আলাপ হয় বলে জানান জেলেনস্কি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, আমরা আকাশ প্রতিরক্ষার সুযোগ নিয়ে আলোচনা করেছি এবং একসঙ্গে ইউক্রেনের আকাশ রক্ষায় কাজ করার বিষয়ে একমত হয়েছি।

জেলেনস্কি আরও জানান, ট্রাম্পের সঙ্গে তার যৌথ প্রতিরক্ষা উৎপাদন, যৌথ ক্রয় এবং বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। এই সময় যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহায়তা পাঠানো নিয়ে কিয়েভে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেটি প্রশমনে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়টি সামনে আসে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক অজ্ঞাত ইউক্রেনীয় কর্মকর্তা ও আলোচনার বিষয়ে জানেন এমন একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ার ক্রমবর্ধমান হামলার মুখে ট্রাম্প জেলেনস্কিকে আকাশ প্রতিরক্ষায় সহায়তার আশ্বাস দিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম