খুলনা-মোংলা সড়ক ছয় লেনে উন্নীত হবে: ওবায়দুল কাদের

খুলনা প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৯, ০৩:১২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০৩:১২

ওবায়দুল কাদের (ফাইল ফটো) খুলনা-মোংলা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তিন হাজার ৬ শ’ কোটি টাকা ব্যয়ে খুলনা-মোংলা মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। এছাড়া সড়কের পাশে সরু আরও দুই লেন থাকবে। সব মিলিয়ে খুলনা মোংলা মহাসড়কটি হবে ছয় লেনের।’
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে খুলনার সার্কিট হাউস ময়দানে তিনি এ কথা বলেন। খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খুলনা অঞ্চলে পাঁচ হাজার ৩৭২ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে। ৪৭১ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। আতাই ও আঠোবেকি সেতু নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’
তিনি জানান, ৬১৭ কোটি টাকা ব্যয়ে ভৈরব সেতু নির্মাণ প্রকল্প গৃহীত হয়েছে। এছাড়া ৫৭৮ কোটি টাকা ব্যয়ে ধপধপিয়া সেতু নির্মাণের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। ৫৭৭ কোটি টাকা ব্যয়ে চুনগুড়ি সেতু নির্মাণ করা হবে।

/ওআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে