সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার

পাবনা প্রতিনিধি
০১ জুলাই ২০২৫, ১৫:৩০ আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৫:৩০

পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) দিবাগত রাত ৩টার দিকে পৌরসভার পাটুলীপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার গোলাম হাফিজ রঞ্জু আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল হোসেনের শ্যালক। পারিবারিক সম্পৃক্ততার সূত্রে রাজনীতিতে সক্রিয় হন তিনি। ২০০৮ সালে মকবুল হোসেন এমপি নির্বাচিত হওয়ার পর রঞ্জু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হন। পরবর্তীতে ২০২২ সালে তিনি সহ-সভাপতির পদ পান। এ ছাড়া তিনি ২০১৮ ও ২০২৪ সালে পরপর দুই দফায় উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী পরিচয়ে রঞ্জু বিচার-সালিশ ও স্থানীয় প্রশাসনের নানা কর্মকাণ্ডে প্রভাব খাটাতেন। থানা পুলিশ ও রাজনৈতিক কার্যক্রমে ছিল তার সরাসরি হস্তক্ষেপ। এমনকি উপজেলার সিএনজিচালিত অটোরিকশা ও নসিমন স্ট্যান্ডের চাঁদাবাজিতেও তার নাম উঠে আসে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার জানান, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় গোলাম হাফিজ রঞ্জুকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আজ (মঙ্গলবার) পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি