লালমনিরহাট আ.লীগের সভাপতি মোতাহার, সম্পাদক মতিয়ার

লালমনিরহাট প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৯, ১৭:২২আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৩

মোতাহার হোসেন ও মতিয়ার রহমান লালমনিরহাট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সংসদ সদস্য মোতাহার হোসেন সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন সিরাজুল হক, নজরুল হক পাটোয়ারী ও আশরাফ হোসেন বাদল। গোলাম মোস্তফা স্বপন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।                              

বুধবার সকাল সাড়ে ১১টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়াম মাঠে প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। বেলুন উড়িয়ে আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের সভাপতি মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এ সম্মেলনের উদ্বোধন করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এবং সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।  

/এমএএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম