অবমূল্যায়নের অভিযোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জন

ঝালকাঠি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৫২আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:১০

অবমূল্যায়নের অভিযোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জন

যথাযথ মূল্যায়ন না করার অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন মুক্তিযোদ্ধারা। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার চায়না মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ করে মাঠ ত্যাগ করেন।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদারের কঠোর সমালোচনা করেন তারা।

মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘প্রশাসনের ছত্রছায়ায় স্বাধীনতাবিরোধীরা মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করে চলছে। এমনকি অনুষ্ঠান মঞ্চে আমাদের জন্য আসনও রাখা হয়নি। তাই আমরা ‘মুক্তিযোদ্ধারা সংবর্ধনা’ অনুষ্ঠান বর্জন করছি।’’

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করায় উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের সব অনুষ্ঠান বর্জন করেছি। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না দেওয়া পর্যন্ত ইউএনও’র নেতৃত্বে জাতীয় কোনও অনুষ্ঠানে আমরা যোগদান করবো না।’  

সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান, খোন্দকার মুজিবুর রহমান, আব্দুল কাদের মোল্লা, মো. হাকিম মোল্লা প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার বলেন, ‘মুক্তিযোদ্ধাদের একাংশ অনুষ্ঠান বর্জন করেছেন। অন্যান্য মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।’ 

তবে এই ঘটনায় ঝালকাঠি জেলা শিল্পকলা ভবনে সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে নলছিটির ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী।  

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী