ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৯, ০২:১১আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০২:১৫

পাটুরিয়া ঘাটের দিনের ছবি

ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। যাত্রী ও যানবাহনসহ মাঝ নদীতে আটকে পড়েছে চারটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে আটকে রয়েছে শতাধিক বাস-ট্রাকসহ ছোট যানবাহন। ঘাটে আটকে পড়া যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার  রাত ১০টার পর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকতে থাকে পদ্মা নদী। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ নদীতে আটকে পড়ে চারটি ফেরি। ফেরি পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে কয়েকশ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম