টেকনাফে সাড়ে চার কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২০, ০০:২৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০০:২৬

দেড় লাখ পিস ইয়াবাসহ আটক তিন মাদক কারবারি কক্সবাজারের টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে বিচ রোড সংলগ্ন টেকনাফের ডেইলপাড়া থেকে তাদের আটক করা হয়। উদ্ধার ইয়াবাগুলোর আনুমানিক মূল্য চার কোটি ৫০ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ সোহেল রানা।

আটক ব্যক্তিরা হলো– টেকনাফ পৌরসভার ডেইল পাড়ার আব্দুর গফুরের স্ত্রী নুর বাহার (৫০), মোহাম্মদ হেলাল (২৮) ও আব্দুর রাজ্জাক (১৮)।

তিনি জানান, শনিবার রাতে ইয়াবা কারবারি টেকনাফের ডেইলপাড়ায় গফুর নামে এক ব্যক্তির বাড়িতে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান এনে কেনাবেচা চলছে, এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় আরও তিনজন পালিয়ে যায়। আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী দেড় লাখ পিস ইয়াবাভর্তি বস্তা জব্দ করা হয়। ঘটনায় জড়িত থাকায় মো. আব্দুল গফুর (৬০)ও তার দুই ছেলে মোহাম্মদ হোসেন (৩০), সাদ্দাম হোসেন (২৫) এবং আঞ্জুমা বেগমকে পলাতক আসামি করে উদ্ধার ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসা বাড়ছে। বেশির ভাগ চালান ধরা পড়ছে না। তবে জল-স্থলপথে কঠোর অবস্থান থাকায় কারবারিরা ইয়াবার বড় চালানগুলো মাছ ধরার ট্রলারে করে সাগরপথে পাচার করছে। বেশির ভাগ চালান সাগরপথে কক্সবাজার, পতেঙ্গা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলেও জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের