কুমিল্লায় পুকুর থেকে পুরনো অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২০, ২০:০১আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২০:০৫

মর্টার শেলটি উদ্ধার করছে পুলিশ কুমিল্লার বুড়িচং উপজেলার মনিপুর গ্রামের একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় পুরনো একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) শেলটি উদ্ধার করা হয়। দেবপুর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, এটি একটি অবিস্ফোরিত মর্টার শেল। মুক্তিযুদ্ধের সময় এর ব্যবহার হতে পারে। উপজেলার মনিপুর গ্রামের কামাল গাজী বাড়ির সামাদ মিয়ার মালিকানাধীন একটি পুকুরে রবিবার দুপুরে শিশুরা গোসল করার সময় লোহা জাতীয় বস্তুটি দেখে। এ সময়  স্থানীয় গ্রামবাসী এসে শেল জাতীয় বস্তু নিশ্চিত হয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়িতে খবর দেয়।

তিনি আরও বলেন, ময়নামতি সেনানিবাসের বিস্ফোরক ইউনিটে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের