চক্রের চার সদস্য গ্রেফতার, পাঁচ মোটরবাইক উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২০, ০৭:৪৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০৭:৪৮

চক্রের চার সদস্য গ্রেফতার, পাঁচ মোটরবাইক উদ্ধার

কিশোরগঞ্জ শহরে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের স্বীকারোক্তি অনুসারে দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া পাঁচটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) বিকালে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত এক প্রেসব্রিফিং থেকে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, চোর চক্রের মূল হোতা সিলেটের বিশ্বনাথ পুরের টেংরা এলাকার মৃত আসলাম মিয়ার ছেলে আবদুল মতিন কিশোরগঞ্জ শহরের উকিল পাড়ার ভাসানী সড়কে একটি বাসা ভাড়া নিয়ে মোটরসাইকেল চুরি করে আসছিল। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাকে শনিবার বিকালে পাকুন্দিয়া উপজেলা সদরের গরুহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী সিলেটের দক্ষিণ সুরমা এলাকার শেলফি ব্রিজ মুখ এলাকা থেকে শাকিল নামে চক্রের আরেক সদস্যকে মোটরসাইকেলসহ আটক করা হয়।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, মতিন ও শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে আমরা সিলেটের হুমায়ুন চত্বর এলাকা থেকে রুবেল ও নূরুল ইসলাম নামে আরও দুই সদস্যকে আটক করি। এদের মধ্যে রুবেলের দেওয়া তথ্যমতে সিলেটের গোপালগঞ্জ থানা এলাকা থেকে রবিবার সকাল ৮টার দিকে লুকিয়ে রাখা আরও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান