সাবেক ইউপি সদস্যের গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, ১২:১০আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১২:২০

গোপালগঞ্জ

দুপক্ষের সংঘর্ষের সময় গোপালগঞ্জে সাবেক ইউপি সদস্যের গুলিতে রনি হাওলাদার (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এসময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত রনি ওই এলাকার আনোয়ার শেখের ছেলে। বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেখ ও মোল্লা বংশের মধ্যে এই সংঘর্ষ হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নতুন শেখকে রহিম ও ভুলু মোল্লারা কয়েকদিন আগে মারধর করে। এই ঘটনার জের ধরে আজ সকালে রহিম মোল্লাকে চড় মারেন নতুন শেখ। এনিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে সাবেক ইউপি মেম্বার আজিজুল শেখ নিজের বন্দুক দিয়ে গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হয় ঘটনাস্থলে উপস্থিত রনি। ঘটনাস্থলেই নিহত হয় সে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘এলাকার অধিপত্য বিস্তার নিয়ে বনগ্রাম এলাকায় আজিজুল শেখ ও ইউসুফ মোল্লা মধ্যে র্দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে দুই বংশের লোকজন বলাকইড় পূর্বপাড়া এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এসময় করপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আজিজুল শেখ গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় রনি।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

/এএইচ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের