চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৯

সড়ক দুর্ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন। 

নিহতরা হলো–উপজেলার রাধানগর ইউনিয়নের দুবইল গ্রামের বাদলের স্ত্রী জাহানারা বেগম এবং নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাজবংশী এলাকার একরাম আলীর ছেলে আরশাদ আলী। 

ওসি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সোনাবর কলেজ এলাকায় রহনপুর থেকে আড্ডাগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোভ্যানের মুখোমুখি এ সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের যাত্রী জাহানারা ঘটনাস্থলেই মারা যান। অপর গুরুতর আহত যাত্রী আরশাদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকসহ চালক পলাতক রয়েছে। তাদের আটকে অভিযান চলছে।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম