সেই শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাস নেই

হবিগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৪

হবিগঞ্জ

হবিগঞ্জে চীন ফেরত শিক্ষার্থী রায়হানের শরীরে কোনও ধরনের করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তিনি এই তথ্য জানিয়েছেন।

চিকিৎসক বলেন, ‘রবিবার রাতে শহরের শায়েস্তানগরের চীন ফেরত রায়হান আহমেদ নামে এক যুবক অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এসময় চিকিৎসকরা তাকে সন্দেহভান হিসেবে সদর হাসপাতালে ভর্তি করেন। সোমবার সকালে তার শরীরের রক্ত ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। সন্ধ্যা ৬টার দিকে পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে- রায়হানের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে স্বস্তিতে রয়েছে শহরের লোকজন।’  

স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যা থেকে শহরের লোকজনের মধ্যে আতঙ্ক ছিল। বিষয়টি নিয়ে শহরজুড়ে আলোচনার শুরু হয়েছিল।  

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীমা আক্তার জানান, রায়হানের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া না যাওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি বাড়িতে চলে গেছেন।

এ সংক্রান্ত খবর: চীন ফেরত দুই শিক্ষার্থী হবিগঞ্জ ও বরগুনার হাসপাতালে ভর্তি 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম