কর্ণফুলীতে নিখোঁজের ৪ দিন পর মা ও ছেলের লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৭

লাশ উদ্ধারের ঘটনায় কর্ণফুলীতে মানুষের ভিড়

রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজের ৪ দিন পর মা টুম্পা মজুমদার ও ছেল বিজয় মজুমদারের লাশ উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া সরফ ভাটা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) থেকে নিখোঁজ ছিলেন তারা। 

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়রা খবর দিলে লাশ উদ্ধারে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছেছে। প্রশাসনের সঙ্গে কথা বলে পরিবারের কাছ লাশ হস্তান্তর করা হবে।

নিহতরা চট্টগ্রামের জোরারগঞ্জ থানার হরিপুর মজুমদার বাড়ির রাজিব মজুমদারের স্ত্রী ও সন্তান।

উল্লেখ্য, গত শুক্রবার চট্টগ্রামের নন্দনকানন রাধামাধব মন্দির হতে সড়কপথে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) ১২৭ জন সদস্য তীর্থ ভ্রমণে কাপ্তাই উপজেলার শীলছড়িতে আসেন। এরপর দলটি কাপ্তাইয়ে বেড়াতে এসে কর্ণফুলী নদী ভ্রমণে বের হয়। তীর্থযাত্রীদের নৌকাডুবির ঘটনায় গত (১৪ ফেব্রুযারি) শুক্রবার বিকালে দেবলিনা দে (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন টুম্পা মজুমদার ও বিজয় মজুমদার। পাঁচ দিন পর মা ও ছেলের লাশ উদ্ধার করেছে প্রশাসন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী